লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর নতুনবাজারে ড্রেইন নির্মাণকাজে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ড্রেইনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়ায় নির্মাণকাজের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ড্রেইনের ওপর দিয়ে চলাচলের জন্য অস্থায়ীভাবে কাঠের তক্তা বসানো হয়েছে। অন্যদিকে ড্রেইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। এমন অবস্থায় নির্মাণকাজ শেষ করা হলে ভবিষ্যতে ড্রেইনের পানি চলাচল, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন না করে তড়িঘড়ি করে নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং কাজের স্থায়িত্ব নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com