
আবু মুসা মোহন :-লক্ষ্মীপুরের রায়পুর মেইন রোড থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটারের কাছাকাছি রাস্তার পাশে রেলিং ও মাটি না থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির পাশ ফাঁকা থাকায় পথচারী ও যানবাহন চালকরা চরম ঝুঁকির মধ্যে চলাচল করছেন।
এলাকার বাসিন্দারা জানান, বিশেষ করে রাতে আলোর অভাবে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অসাবধানতাবশত অনেক মোটরসাইকেল,টলি ও অটোরিকশা চালক নিচে পড়ে আহত হয়েছেন।
তারা দ্রুত ওই রাস্তায় রেলিং স্থাপন ও মাটি ভরাটের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com