ডেস্ক নিউজ:
অদ্য ৩১ মার্চ , ২০২৬ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , লক্ষ্মীপুর এর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন এর দিক নির্দেশনায় উপ-পরিদর্শক সানোয়ার হোসেন এর নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী অভিযানে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন ০৪ নং চররহিতা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের দেহ তল্লাশী করে আটক করা হয়।
গ্ৰেফতারকৃত আসামিদের নাম , ঠিকানা ও আলামত :
১। মোঃ জাহাঙ্গীর আলম (৪৭), পিতা- কালু খাঁ, মাতা- আয়শা বেগম, সাং- চর লামছি, ০৩নং ওয়ার্ড, ০৪নং চররুহিতা ইউপি, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর।
২। কবির হোসেন শাহীন (৩১), পিতা- মো: বাবুল, মাতা- কহিনুর বেগম, সাং- পশ্চিম লক্ষ্মীপুর (আসান উল্লাহ সর্দার বাড়ি),০৪নং ওয়ার্ড, ০৪নং চররুহিতা ইউপি, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর।
০১ নং মামলার জব্দকৃত আলামতের বর্ণনা:
১। ১নংআসামীর একটি নীল রংয়ের জিপার যুক্ত পলি প্যাকেটে অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ২০০ (দুইশত) পিস ।
২। একটি ব্যাগের ভিতর তিনটি STERLING RESERVE B7 নামীয় RARE BLENDED WHISKY 750 ML ।
৩। ৪PM, AFTER DARK BLUE, ALCOBREW SINJLEOAK, MCDOUELLS BARREL- 180ML WHISKY- ২০ (বিশ) বোতল (১৮০x২০) = ৩.৬০০লি. মোট ওজন (২.২৫০+৩.৬০০)=৫.৮৫০লি.।
৪) মাদক বিক্রিত বাংলাদেশীয় মুদ্রা ২,২০০ (দুই হাজার দুইশত) টাকা।
২ নং মামলার আলামতের বর্ণনা: এক নলা বিশিষ্ট কাঠের বাটসহ লোহায় জংধরা একটি দেশীয় পাইপগান বা এলজি যাহার দৈর্ঘ্য ১৪ইঞ্চি লম্বা ওজন ৭০০ (সাতশত) গ্রাম। চার রাউন্ড ১২ বোর কার্তুজ।
গ্ৰেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক জনাব সানোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেন এবং অস্ত্র আইনে ০১ নং আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেন।
জনস্বার্থে এ অভিযান চলবে ।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com