দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুর রামগঞ্জে মায়ের সাথে ঈদের জন্য পোশাক কিনতে এসে আল মনসুর ড্রাগ হাউজের ওয়াল চাপা পড়ে ফাহাদ হোসেন(১৭) নামের একজন কলেজ ছাত্রের নির্মম মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫ জন মারাত্নক আহত হন।
ঘটনাটি ঘটেছে রবিবা ০৮ মার্চ দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগস হাউজের সামনে। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে।
জানা যায়, ফাহাদ হোসেন তার মায়ের সাথে ঈদের নতুন জামাকাপড় কেনার জন্য বের হয়ে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে আল মুনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়ালে অরক্ষিত থাকা আল মুনসুর ড্রাগ হাউজের দোকানের কাজ চলমান অবস্থায় ওয়াল ধসে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায়।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com