
ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে প্রশাসন মোবাইল কোর্ট অভিযা পরিচালনা করে। বুধবার ১১ মার্চ অভিযান চলাকালে আইন লঙ্ঘনের দায়ে ৫টি পৃথক অভিযানে মোট ৩,০২,৫০০ (তিন লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আদায় করে। এছাড়াও একজনকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
১.কমলনগর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে মেসার্স এলএসবি ও পাখি ব্রিকসকে ২,৫০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং ইটভাটা ২টির চুল্লী ধ্বংস করা হয়।
২. সদর উপজেলায় ঔষধ ও কসমেটিক্স আইনে ২৩,০০০ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির দায়ে ২০,০০০ টাকা, পেট্রোলিয়াম ও ভোক্তা অধিকার আইনে ৬,০০০ টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩,৫০০ টাকা জরিমানাসহ ১ ব্যক্তিকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পুলিশ, র্যাব, আনসার, পরিবেশ অধিদপ্তর এসব অভিযানে সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com