লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. সোহেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর লঞ্চঘাট সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় লিয়ানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দক্ষিণ পাশে সড়ক থেকে সোহেলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল ভোলা জেলার তজুমদ্দিন থানার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি গ্রামের আব্দুল বারেকের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর প্রতিনিধি, দেশ দিগন্ত।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com