দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা বিক্রি, ৩ জনকে ২১ হাজার টাকা জরিমানাসিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অন্যান্য উপকরণ বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুইজনকে দুটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে আরও একজন বিক্রেতাকে একটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জব্দ করা নিষিদ্ধ জাল বিনষ্ট করা হয়। পাশাপাশি জব্দকৃত জাটকা মাছ লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের সদস্যরা।
নিষিদ্ধ জাল ব্যবহার ও জাটকা বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com