ডেস্ক নিউজ:
মোঙ্গলবার ২৪ মার্চ লক্ষ্মীপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে বাস টার্মিনাল ও মজু চৌধুরী হাট ঘাটেপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এবং জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রাখতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। অভিযানকালে উক্ত স্থানগুলোতে যাত্রীদের আধিক্য লক্ষ্য করা যায় এবং যাত্রী সাধারণের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে একটি পরিবহন সার্ভিসকে সড়ক পরিবহন আইনে ৫,০০০/- অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও সবগুলো পরিবহনকে সরকার নির্ধারিত ভাড়ায় টিকেট বিক্রয় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করার ব্যাপারে সতর্ক করে প্রশাসন।
এছাড়াও মজু চৌধুরীর হাট এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রয় ও বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে মোট ২,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এ ধরণের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com