ডেস্ক নিউজ:
সোমবার ৩০ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট ও চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। অভিযানকালে লাইসেন্স ব্যাতিত পেট্রোলিয়াম মজুত ও শর্ত লঙ্ঘন করে বিক্রয় করার অপরাধে 'পেট্রোলিয়াম আইন, ২০১৬' অনুযায়ী মো. রাশেদ হোসেন ও মো. রিয়াজ উদ্দিন নামক দুই ব্যক্তিকে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং অবৈধভাবে মজুতকৃত ৪০০ লিটার পেট্রোল তাৎক্ষণিক বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে একটি পেট্রোল পাম্পেও তদারকি করা হয়, তবে সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। জনস্বার্থ রক্ষায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন; জেলা প্রশাসনের এ ধরণের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com