ডেস্ক নিউজ:
সড়কে পরিবহন ভাড়া নিয়ন্ত্রনে লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে, অনিয়মের প্রমান পাওয়ায় ৪ বাস টিকেট কাউন্টারকে অর্থদন্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদা করে।
বৃহস্পতিবার ২৬ মার্চ সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব ও যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে ৪টি বাস টিকেট কাউন্টার মালিককে ১০,০০০ টাকা করে সর্বমোট ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com