
লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোডে বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফলের দোকানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর বিভিন্ন ধারায় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
এছাড়া এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোতেও মনিটরিং করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com