অনলাইন ডেস্ক:
বুধবার ৫ মার্চ পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর উপায়ে তৈরি ও প্রদর্শিত পণ্য বিক্রয় করা , ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকায় শ্রমিক হোটেল এবং রেস্তরাঁকে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর আওতায় ১,১০,০০০ টাকা, রাজমহল হোটেল এবং রেস্তরাঁকে বিএসটিআই আইন,২০১৮ এর আওতায় ৬০,০০০ টাকা এবং শাহীন হোটেল এবং রেস্তরাঁকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর আওতায় ৫০,০০০ টাকা সহ মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২,২৪,০০০/= টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ফল ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার ব্যপারে সতর্ক করা হয় ।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার এবং সাইদুজ্জামান খান এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, র্যাব,ব্যাটালিয়ন আনসার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই এর প্রতিনিধিগণ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে জেলা প্রশাসনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com