
ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুর বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার লক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেভে বুধবার ১১ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন।
এসময় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ তেমুহনী, বাগবাড়ি, উত্তর তেমুহনী এবং গোডাউন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যথাযথ মজুদ ও বিক্রয় রেজিস্ট্রার নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। লাইসেন্স ও নথিপত্র না থাকায় এক দোকানিকে ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করে। এছাড়া গোডাউন রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি অনুমোদনহীন ঔষধ সংরক্ষণের দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন অনুযায়ী ২৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করে।
এই অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে সহযোগীতা করেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক এবং বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ । সা
ধারণ মানুষের অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com