প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে আর্থিক দন্ড প্রদান করে। রবিবার ১৫ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে প্রশাসন।
অভিযানকালে জ্বালানি তেলের যথাযথ মজুদ ও বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ করার বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে মোবাইল কোর্ট। এসময় জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানের বিস্ফোরক লাইসেন্স না থাকা এবং অনিয়মের অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মোট ৩১,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারগুলোতে কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।
প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com