দেশ দিগন্ত অনলাইন সংবাদ:
লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহির নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকায় ভাগবাড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে বিসমিল্লাহ হোটেলসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরকে গ্রেপ্তার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার বরকন্দাজ বাড়ির মৃত আবুল খায়েলের ছেলে। তার মায়ের নাম হাজেরা বেগম।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com