অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ্পতিবার ০৫ মার্চ ২০২৬ লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা করা হয়। উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
এসময় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি, লক্ষ্মীপুর) জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com