দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইনস্ শহীদ গিয়াস উদ্দিন ড্রিলশেডে পুলিশ লাইন্সে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি, লক্ষ্মীপুর) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন। সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com