ডেস্ক নিউজ:
৬ এপ্রিল সোমবার লক্ষ্মীপুর-মিরগঞ্জ (কালিবাজার) সড়কের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের তীব্রতায় সিএনজি চালকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
মালবাহী ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মোট ৪ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। সাড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com