
লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙে নতুন চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছেছে। ২০২৫ সালের জুলাই মাসে সরকার ও স্থানীয় প্রশাসন এই প্রস্তাবিত উপজেলা গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে।
১০ জুলাই ২০২৫ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বটতলী বাজার মডেল মসজিদ মিলনায়তনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয় । এতে প্রস্তাবিত উপজেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং প্রশাসনিক সুবিধা-অসুবিধা নিয়ে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয় । উপজেলা সদর বা প্রধান কার্যালয় কোথায় হবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্ক ও দাবি রয়েছে। একাংশ চন্দ্রগঞ্জ থানা ও কলেজ এলাকাকে সদর করার দাবি জানালেও বটতলী বা হাজিরপাড়া নিয়েও আলোচনা চলছে ।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com