
আবু মুসা মোহন:-
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের কুমারী গাজী কোম্পানির অফিসের সামনে মোটরসাইকেল ও একটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com