
আবু মুসা মোহন,বিশেষ প্রতিনিধি:-
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সারাদেশে বিভিন্ন দোকানে এখনও বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। শহরের বাজার, মুদি দোকান, শাকসবজির দোকান এমনকি ফার্মেসিতেও অবাধে এসব পলিথিন ব্যবহার করা হচ্ছে।
পৌরসভার নিয়ম অনুযায়ী পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য পলিথিন ব্যবহার ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ব্যবসায়ীরা পুরোনো স্টক শেষ করার অজুহাতে পলিথিন ব্যাগ ব্যবহার চালিয়ে যাচ্ছেন। সস্তা ও সহজলভ্য হওয়ায় বিক্রেতা ও ক্রেতা উভয়ই এ ধরনের নিষিদ্ধ ব্যাগ ব্যবহার করতে আগ্রহী।
স্থানীয় একাদিক ক্রেতা জানান, "কাপড় বা কাগজের ব্যাগ বহন করা ঝামেলার, দোকানদারও পলিথিন দিচ্ছেন, তাই অনেকেই বাধ্য হয়ে নিচ্ছেন।"
পরিবেশ সচেতন মহল বলছে, পলিথিন ব্যবহারের কারণে মাটির উর্বরতা কমছে, ড্রেন ও খালবিল ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং প্রাণী ও মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
প্রশাসনের তদারকি শিথিল হওয়ার কারনে
বছরের পর বছর অভিযান চালালেও নিয়মিত নজরদারির অভাবে দোকানগুলোতে নিষিদ্ধ পলিথিনের বেচাকেনা বন্ধ করা যাচ্ছে না। পরিবেশবাদীরা বলছেন, জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ালে এবং নিয়মিত অভিযান পরিচালনা করলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব।
বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে এবং নিষিদ্ধ পলিথিন বিক্রি হলে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। পরিবেশ বাঁচাতে সবার আগে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি বলে মত দিয়েছেন তারা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com