
আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের মানবিক নেতা সফিকুল রহমান ভূঁইয়া। তিনি রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ইউনিয়নের বাসিন্দা। রাজনীতির মঞ্চে থাকলেও তিনি কখনো কেবল পদ-পদবির জন্য কাজ করেননি। চিরকাল নিজের খেয়ে মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য।
স্থানীয়রা জানান, সফিকুল রহমান ভূঁইয়া সবসময় অসহায় মানুষের পাশে ছিলেন। এলাকার গরীব-দুঃখী মানুষের জন্য চিকিৎসা সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, এমনকি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।
সফিকুল রহমান ভূঁইয়ার বড় ভাই ফারুক ভূঁইয়া বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করেন। তার উপার্জনের একটি বড় অংশ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করে আসছেন সফিকুল রহমান ভূঁইয়া। সেই টাকায় এলাকায় অসংখ্য দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন। ফলে এলাকার মানুষ তাকে শুধু একজন রাজনীতিবিদ হিসেবেই নয়, একজন মানবিক ব্যক্তি হিসেবেও দেখেন।
রায়পুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মতে, সফিকুল রহমান ভূঁইয়া সবসময় সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকেই তিনি বড় করে দেখেছেন। তার মানবিক কর্মকাণ্ডের কারণেই সাধারণ মানুষ তাকে আস্থার প্রতীক হিসেবে গণ্য করছে।
অন্যদিকে, সাধারণ ভোটাররা মনে করছেন— যদি সফিকুল রহমান ভূঁইয়া (মার্কা: আম) সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান, তবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর হবে এবং মানুষের কল্যাণে তার কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে। মানুষের দুঃখে-সুখে যে মানুষ পাশে থাকে, তাকেই নেতা হিসেবে চায় জনগণ।
সফিকুল রহমান ভূঁইয়া আজ শুধু একজন রাজনৈতিক প্রার্থী নন, বরং মানুষের হৃদয়ের কাছের একজন সেবক। তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ড ও জনগণের ভালোবাসা তাকে বিএনপির সাধারণ সম্পাদক পদে (মার্কা: আম) সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে সামনে এনেছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com