অনলাইন ডেস্ক:
সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়।
রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানের আকাশে মেঘের ঘনঘটা, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুইজন নিহত হওয়ার কথা জানা গেল।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com