সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ সুখবর। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল কর্মীর আকামা নবায়ন না করলে, অপেক্ষা না করে দ্রুত অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন কর্মীরা।
এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।
নতুন এই ব্যবস্থার ফলে কর্মীরা আকামা জটিলতায় পড়ে দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকবেন না। নির্ধারিত নিয়ম অনুসরণ করে দ্রুত নতুন নিয়োগকর্তার মাধ্যমে আকামা নবায়ন করতে পারবেন, যা প্রবাসী কর্মীদের চাকরির নিরাপত্তা ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশি প্রবাসীদের জন্য এই সিদ্ধান্তকে সৌদি শ্রমবাজারে একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com