ডেস্ক নিউজ:
বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়—জাতীয় সংসদের ভোটে ২৫৫ ভোট পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০ আগস্ট অনুষ্ঠিত এই বহুল আলোচিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। তিনি পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও দলীয় পদ থেকে পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে তাঁর নতুন যাত্রা শুরু হলো।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো—প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনের নতুন অধ্যায়।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com