আবু মুসা মোহন:-: লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ ৩৫ বছর ধরে একই স্থানে পল্লি চিকিৎসা সেবা দিয়ে আসছেন বাবু সুভাষ রায়। উপজেলার জিনের মসজিদ রোড এলাকায় বছরের পর বছর মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন তিনি।
৭০ বছর বয়সী সুভাষ রায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সঙ্গে সবসময় হাসিমুখে কথা বলেন। রোগী ও স্থানীয়দের সঙ্গে তার আন্তরিক ব্যবহার তাকে সবার কাছে পরিচিত করে তুলেছে।
দীর্ঘদিনের পেশাজীবনে অসংখ্য মানুষ তার কাছ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন। বয়স বাড়লেও মানুষের সেবা করার আগ্রহে এখনও তিনি নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
সুভাষ রায়ের সংসার জীবনে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে রায়পুর নতুন বাজার সংলগ্ন এলাকায় তার বসতবাড়ি। এক নাতি ও এক নাতনিকে নিয়ে পরিবারের সঙ্গে আনন্দেই দিন কাটছে তার
দীর্ঘ ৩৫ বছরের পেশাজীবন সম্পর্কে সুভাষ রায় বলেন, মানুষের পাশে থেকে সেবা করতে পারাটাই তার কাছে বড় আনন্দ। জীবনের দীর্ঘ সময় তিনি রায়পুরের মানুষের সেবা করে কাটিয়েছেন এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে চান।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com