March 16, 2026, 5:49 am
শিরোনাম:
আজ প‌বিত্র স‌বে কদর চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে বসত ঘ‌রে আগু‌নে পু‌ড়ে ভাই বো‌নের মর্মান্তিক মৃত্যু রায়পু‌রে ইয়াবাসহ ২ যুবক আটক পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক: প্রধানমন্ত্রী তা‌রেক রহমান রায়পু‌রে সিএন‌জি স্ট‌্যান্ড ও বাস কাউন্টা‌রে ভ্রাম‌্যমান আদাল‌তের ভাড়া তদার‌কি অ‌ভিযান ও জরিমানা আদ‌ায় লক্ষ্মীপু‌রে মোবাইল কোর্টের অ‌ভিযা‌নে জ্বালা‌নি‌ তেল বি‌ক্রয় প্রতিষ্ঠানে ৩১ হাজারটাকা আর্থিক দন্ড প্রদান কমলনগ‌রে অস্ত্র মামলার আসামী গ্রেপ্তার রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপু‌রে ৬২ কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

৪ নং সোনাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, “যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা জনগণের আস্থা হারাবে। দেশের কোথাও যা-ই ঘটুক, আমাদের নিজেদের এলাকায় শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষা করতে হবে। ব্যবসা, সমাজ ও রাজনীতির নামে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা মাদক সেবন চলবে না। বিগত সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে—এখনই সময় অভিভাবক ও এলাকাবাসীর ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে এগিয়ে আসার।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক যুবদল সভাপতি সফিকুল আলম আলমাস ও এডভোকেট জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হোসেন মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম বকুল, নেতৃবৃন্দ বাবুল পাটোয়ারী, মিজানুর রহমান ও আব্দুল কাদের বাচ্চু।
ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মিজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিটু, উপজেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির এনাম চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফ্রিদী হাসান ও সাধারণ সম্পাদক মো. সায়মনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আহাম্মদ চৌধুরী।
শেষে বক্তারা দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা