আবু মুসা মোহন :-লক্ষ্মীপুর প্রেসক্লাবের পাশের ফুটপাথে প্রতিদিন বিকেল হলেই জমে ওঠে জামালের পিঠার দোকান। ভাপা পিঠা, চিতই পিঠা সবই মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে ১৮ রকম ভর্তা, যা স্থানীয় ক্রেতাদের কাছে পিঠার স্বাদকে আরও জনপ্রিয় করে তুলেছে।
জামাল চাচা জানান, কয়েক বছর আগে ছোট পরিসরে শুরু করলেও এখন তাঁর দোকান এলাকাজুড়ে পরিচিত। প্রতিদিন সন্ধ্যা নামলেই শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা ভিড় জমায় তার দোকানে। স্বাদে, ভর্তার বৈচিত্র্যে ও কম দামে সবাই সন্তুষ্ট।
স্থানীয়রা বলেন, ১০ টাকায় এত ভর্তা দিয়ে পিঠাএ রকম স্বাদ আর কোথাও পাওয়া যায় না। জামাল চাচার হাতের পিঠার আলাদা সুনাম আছে।”
স্বল্প মূল্যে মানসম্মত খাবার দিয়ে সফল হয়েছেন জামাল চাচা। তাঁর এই উদ্যোগ স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।