দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার ১১ ডিসেম্বর লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা করা হয়। উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
এসময় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন।