দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুরের অবৈধভাবে জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। শুক্রবার ১২ ডিসেম্বর রাত ২.১০ মিনিটে রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় নদী তীরবর্তী স্হানে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা ও নদীর চর কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাটি কাটার উদ্দেশ্যে আনা বাল্কহেড, বেকু মেশিন ও ১১ টি ট্রাক্টর নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রায়পুর থানা ও তার সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্যঃ রায়পুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন বা মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন, রায়পুর,লক্ষ্মীপুর বদ্ধ পরিকর।