January 14, 2026, 12:27 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল বাড়ির পাশে কমলা চাষে সফল হোসেন আহম্মেদ লক্ষ্মীপু‌রে কৃ‌ষি জ‌মির মা‌টি কাটায় ৮ লক্ষ টাকা জ‌রিমানা রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রায়পু‌রে ৭ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর আত্মহত‌্যা মাটিবাহী পিকআপের চাপায় কিশোর শ্রমিক নিহত রামগঞ্জে ব্যবসায়ীর কাছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুর্ঘটনায় থেমে গেছে জীবনের গতি বাঁচার আশায় সাহায্য খুঁজছেন মাসুদ আলম রায়পুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনে বাতিল ৩, স্থগিত ১, বৈধ ৪
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

১৬ই ডিসেম্বর উপলক্ষে আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত ‎

Reporter Name
Oplus_0

‎রেহানা বেগম রায়পুর প্রতিনিধি:
‎মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বাঁশতলী (শাহাদাতপুর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে) এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খোরশেদ আলম দুলাল। তাঁর উপস্থিতিতে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জজকোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট এমরান হোসাইন পরাণ,
‎এম এম এ কাদের একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক হারুনুর রশিদ,
‎বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুর রহমান রাকিব,
‎বিশিষ্ট সমাজসেবক হাফিজ আবু ইউসুফ,
‎এবং পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মনির আহমদ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শিবলু শিহাব।
‎ক্যাম্পেইনটির সঞ্চালনায় দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সেক্রেটারি জাহিদুল ইসলাম ওমর।

‎ক্যাম্পেইন সফল করতে ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল সদস্য নিরলসভাবে কাজ করেন। এ সময় এলাকার বিপুল সংখ্যক অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

‎উল্লেখ্য, আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আলহামদুলিল্লাহ।

‎আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের সৌজন্যে ছিল রায়পুর মা ও শিশু হাসপাতাল।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা