আবু মুসা মোহন;-মহান বিজয় দিবস উপলক্ষে
লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার উদ্যোগে ব্যতিক্রমধর্মী পিঠার আয়োজন করা হয়েছে। রায়পুর প্রাইমারি টিচার্স স্টল পিঠাঘরে দেশীয় ঐতিহ্যবাহী নানা রকম পিঠার সমাহার দেখা যায়।
এই স্টলে পাটিসাপটা, দুধ চিতইসহ বিভিন্ন ধরনের মুখরোচক পিঠা পরিবেশন করা হয়। বিজয় দিবসের আনন্দকে আরও রঙিন করতে এই আয়োজন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকরা জানান, বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বাঙালির ঐতিহ্য ধরে রাখতেই এই পিঠাঘরের আয়োজন। সকাল থেকে বিকেল পর্যন্ত স্টলটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন জাতীয় দিবসের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতিও জোরদার করে।