January 14, 2026, 1:30 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল বাড়ির পাশে কমলা চাষে সফল হোসেন আহম্মেদ লক্ষ্মীপু‌রে কৃ‌ষি জ‌মির মা‌টি কাটায় ৮ লক্ষ টাকা জ‌রিমানা রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রায়পু‌রে ৭ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর আত্মহত‌্যা মাটিবাহী পিকআপের চাপায় কিশোর শ্রমিক নিহত রামগঞ্জে ব্যবসায়ীর কাছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুর্ঘটনায় থেমে গেছে জীবনের গতি বাঁচার আশায় সাহায্য খুঁজছেন মাসুদ আলম রায়পুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনে বাতিল ৩, স্থগিত ১, বৈধ ৪
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ধানের শীষের প্রচারে ঘরে ঘরে বিএনপির নেতাকর্মীরা

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা রায়পুর, লক্ষ্মীপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদর আংশিক) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড এলাকার প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ে নেতাকর্মীরা। ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, সিনিয়র বিএনপি নেতা ভুইঁয়া কামাল রায়হান, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু পাটোয়ারী, খোকন মিয়াজি, পৌর তাতিদল সভাপতি পিন্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, সাংবাদিক আরিফ হোসেনসহ আরও অনেকে।

গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ নির্বাচন জনগণের ভোটের অধিকার ফেরানোর লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় তারা এলাকার প্রতিটি ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ভোটারদের মনোযোগ, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং নির্বাচনী প্রচারণার উন্মাদনা। সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা