আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন গণসংবর্ধনা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনা স্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
পরিদর্শনকালে তিনি সার্বিক প্রস্তুতি, মঞ্চ ও জনসমাগম ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক দিকগুলো খতিয়ে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফল ও সুশৃঙ্খল গণসংবর্ধনা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আশাবাদী। এই গণসংবর্ধনা জনগণের প্রত্যাশা ও ঐক্যের প্রতিফলন হবে।” তিনি বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।