আবু মুসা মোহন:-বাংলাদেশের রাজনীতি ও জনগণের মনে এক শূন্যতার সৃষ্টি হলো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইহকালকে বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের মানুষ তাকে স্মরণীয় নেত্রী হিসেবে মনে রাখবেন।
তার মৃত্যুতে রাজনৈতিক দলগুলো গভীর শোক প্রকাশ করেছে। নেতারা ও নাগরিকরা সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করছেন।
জাতীয় রাজনীতিতে তার অবদান, সাহসী নেতৃত্ব ও জনপ্রিয়তা চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমের আত্মার শান্তি কামনা করে দেশবাসী একযোগে দোয়া করছেন।