আবু মুসা মোহন:-রায়পুর উপজেলায় বাড়ির আঙিনায় কমলা চাষ করে সফলতা পেয়েছেন হোসেন আহম্মেদ। শখের বশে রোপণ করা তার তিনটি কমলা গাছে এ বছর ভরপুর ফল ধরেছে। পরিচর্যা কম হলেও গাছগুলোতে সুস্বাদু ও রসালো কমলা উৎপাদন হওয়ায় এলাকাজুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বাড়ির পাশে এভাবে কমলা চাষ করে হোসেন আহম্মেদ প্রমাণ করেছেন সঠিক যত্ন নিলে অল্প জায়গাতেও লাভজনক ফল চাষ সম্ভব।