দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রায়পুর উপজেলার ২ নং উত্তর উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৬ জানুয়ারি মোঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। মোবাইল কোর্ট চলাকালীন অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত স্বপন কবিরাজ-কে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ড দেওয় হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ।
রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন রোধে সদা তৎপর উপজেলা প্রশাসন, রায়পুর। যারাই মাটি কাটবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।