March 16, 2026, 5:54 am
শিরোনাম:
আজ প‌বিত্র স‌বে কদর চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে বসত ঘ‌রে আগু‌নে পু‌ড়ে ভাই বো‌নের মর্মান্তিক মৃত্যু রায়পু‌রে ইয়াবাসহ ২ যুবক আটক পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক: প্রধানমন্ত্রী তা‌রেক রহমান রায়পু‌রে সিএন‌জি স্ট‌্যান্ড ও বাস কাউন্টা‌রে ভ্রাম‌্যমান আদাল‌তের ভাড়া তদার‌কি অ‌ভিযান ও জরিমানা আদ‌ায় লক্ষ্মীপু‌রে মোবাইল কোর্টের অ‌ভিযা‌নে জ্বালা‌নি‌ তেল বি‌ক্রয় প্রতিষ্ঠানে ৩১ হাজারটাকা আর্থিক দন্ড প্রদান কমলনগ‌রে অস্ত্র মামলার আসামী গ্রেপ্তার রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপু‌রে ৬২ কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সেপটিক ট্যাংকি থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name

প্রদীপ কুমার রায়

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রতিবেশীর ঘরের সেপটিক ট্যাংক থেকে দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুর নাম কানিজ ফাতেমা। সে পশ্চিম চরমোহনা গ্রামের কাঞ্চন হোসেনের মেয়ে। পুলিশের ধারণা, জমিসংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় কানিজ ফাতেমা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিশুটির মা জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে রায়পুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় প্রতিবেশী তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আসামি করা হয়। এরপর গতকাল আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একই সঙ্গে তাঁদের ঘরসহ আশপাশে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে সেপটিক ট্যাংকে লাশটি পাওয়া যায়। পরে এ ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করে।

নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনার দিন সকালে তাঁর মেয়ে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে গিয়েছিল। এর পর থেকে মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই তাঁকেসহ তিনজনকে আসামি করে মামলা করেন তিনি। জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ‘তোফায়েল আহম্মদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ আছে। সেই বিরোধের জেরেই আমার মেয়েকে তারা হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার তিনজনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা