April 6, 2026, 8:31 pm
শিরোনাম:
লক্ষ্মীপু‌র রামগ‌তিতে হা‌মের উপসর্গ নি‌য়ে শিশুর মৃত‌্য শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৭ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ লক্ষ্মীপুর-মিরগঞ্জ সড়‌কে ট্রাক সিএন‌জি ভয়াবহ সংঘর্ষ: আহত ৪, দুই জ‌নের অবস্থা আশঙ্কাজনক লক্ষ্মীপু‌রে প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা! লক্ষ্মীপু‌রে ১০০ পিছ ইয়াবাসহ একজন আটক লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী নেতা‌কে আট‌কের পর ছে‌ড়ে দি‌য়ে‌ছে পু‌লিশ ইরা‌নি পু‌লি‌শের গু‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের হার‌কিউলিস বিমান সি ১৩০ ভূপা‌তিত রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও লক্ষ্মীপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ লক্ষ্মীপু‌রে ১০০ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যাবসায়ী আটক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‌ফেসবুক লাইভে দুই সন্তানসহ পিতার বিষপান!

Reporter Name

ডেস্ক নিউজ:
ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই সন্তানসহ  পিতার বিষপা‌নের অ‌ভি‌যোগ উঠে‌ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় বিষপা‌নের নির্মম ঘটনা‌টি ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব তালুকদার নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি ফেসবুক লইভ ক‌রে নিজের দুই সন্তানসহ বিষপান করেন।

ঘটনাটি জানাজা‌নি হ‌লে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে এবং ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখা‌নে তা‌দের চি‌কিৎসা চল‌ছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা