August 24, 2026, 4:39 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

Reporter Name


‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:-
‎লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন হাজীবাড়ি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ ইউসুফ ও হাসান নামের দুই ব্যক্তির বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

‎স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার কিছু পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দুটি ঘরই আগুনে ভস্মীভূত হয়। আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালান। তবে ততক্ষণে ঘরের সবকিছুই পুড়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভাষ্যে জানা গেছে, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালঙ্কারসহ সকল মূল্যবান সামগ্রী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কোনো উল্লেখযোগ্য উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।

‎স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা