June 24, 2026, 5:27 am
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরাই আগুন–সন্ত্রাসে জড়িত থাকতে পারে: এ্যানি চৌধুরী

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনোভাবেই যেন আসন্ন নির্বাচন পেছানো না যায়। এই নির্বাচনের সঙ্গে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ সবার ভাগ্য জড়িত। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের আগুন–সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে আসর নামাজ শেষে এসব কথা বলেন এ্যানি চৌধুরী। এ সময় আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি (৮)-এর আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)-এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ্যানি চৌধুরী নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পরিবারটির খোঁজখবর নিতে হবে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মিলাদ মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা