November 24, 2026, 6:04 am
শিরোনাম:
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই রায়পুর কমিউনিটি সেন্টার অ্যান্ড কনভেনশন হল অযত্ন-অবহেলায়, সংস্কারের দাবি এলাকাবাসীর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের বিশেষ ফ্লাইট! চট্রগ্রা‌মে আওয়ামীলীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০ লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, রায়পুর উপজেলা জামায়াতের নতুন আমীর অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’ চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির অভিযোগ, এআইয়ের সহায়তায় কৌশল শিখে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন, পূর্বের কমিটি বিলুপ্ত

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে প্রেসক্লাবের সকল প্রশাসনিক, সাংগঠনিক ও আর্থিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজকের তারিখ থেকেই আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন ভূঁইয়া দুলাল (দৈনিক মানব কণ্ঠ)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রদীপ কুমার রায় (দৈনিক জনকণ্ঠ), আবদুল করিম (দৈনিক ভোরের ডাক), মো. জহির হোসেন (দৈনিক খোলা কাগজ), রাকিব আল মজিদ (চ্যানেল এস টেলিভিশন), ওয়াহিদুর রহমান মুরাদ।

এছাড়া আরও ১১ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এ লক্ষ্যে সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ডালি ও সাধারণ সম্পাদক এম আর সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা