November 24, 2026, 10:02 am
শিরোনাম:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুববক নিহত! এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই রায়পুর কমিউনিটি সেন্টার অ্যান্ড কনভেনশন হল অযত্ন-অবহেলায়, সংস্কারের দাবি এলাকাবাসীর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের বিশেষ ফ্লাইট! চট্রগ্রা‌মে আওয়ামীলীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০ লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, রায়পুর উপজেলা জামায়াতের নতুন আমীর অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ইরা‌নের নতুন স‌র্বোচ্চ নেতা‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে পু‌তিন

Reporter Name

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৮ মার্চ) এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে ক্রেমলিন।

পুতিন আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, খামেনি তার বাবার কাজ ‘সম্মানের সাথে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

তিনি আরও বলেন, রাশিয়া তেহরানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তেহরানের প্রতি ‘অবিচল সমর্থন এবং তাদের ইরানি বন্ধুদের সাথে সংহতি পুনরায় নিশ্চিত’ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

তবে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ‘আমি খুশি নই’। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মোজতবা খামেনি দীর্ঘকাল ধরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার এই নিয়োগ প্রমাণ করে যে, ইরানকে নতিস্বীকার করতে বাধ্য করার যে চেষ্টা ট্রাম্প চালিয়েছিলেন, তা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে ইরানের শাসনব্যবস্থায় কট্টরপন্থিদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হলো এবং সংস্কার বা মধ্যপন্থিরা কোণঠাসা হয়ে পড়লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা