June 3, 2026, 8:15 pm
শিরোনাম:
রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু ‎রোগীদের সেবায় প্রশংসিত রায়পুরের সন্তান জাফর উল্ল্যাহ (সোহেল) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসীকে শুভেচ্ছা জানালেন ইব্রাহিম খাঁন রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ‎ রায়পুর পৌর ২ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন খোরশেদ আলম খোকা রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১ ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জনের মর্মা‌ন্তিক মৃত্যু!

Reporter Name

ডেস্ক নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে  একই পরিবারের ৫ জ‌নের মর্মা‌ন্তিক মৃত‌্যু হ‌য়ে‌ছে! ঘটনাটি ঘটেছে শুক্রবার, ২৭ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭:৪৫ থেকে রাত ৮টায়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেংগর (বা দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নম্বর সেতুর পাশ) এলাকায় মর্মা‌ন্তিক দুর্ঘটনা‌টি ঘটে।

 নিহত ৫ জনের মধ্যে একজন শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়‌নি।

স্থানীয় সূত্রে জানা য‌ায় , গাইবান্ধার সাদুল্লাপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ধলাটেংগর এলাকায় পৌঁছালে জ্বালানি (তেল) শেষ হয়ে যায়। এ সময় বাসের চালক ও সহকারী তেল আনতে গেলে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের কয়েকজন পাশের রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা প‌ড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পে‌য়ে যমুনা সেতু পূর্ব থানা ও টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা