August 21, 2026, 5:11 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ফের রায়পু‌রে সেপটিক ট্যাংকে দুই যুবক নিহত!

দেশ দিগন্ত সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে ফের সেপটিক ট্যাংকে দুই যুবক নিহত হ‌য়ে‌ছে। রোববার (২৬ মে) বিকেলে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে নিহত হয় তারা। নিহত দুজন ছাড়াও ঘটনাস্থল থেকে সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত দুই যুবকের নাম কাদের হোসেন (২১), রবিন হোসেন (২৮)। ট্যাংকে নামার পর মৃত সন্দেহে উদ্ধার কাজে নামে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশগুলো উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত কাদেরের ছোটো ভাই টুটুল (১৬) বলেন, কাদের আমার বড় ভাই তিনি নিহত হয়েছেন। সোহেল কন্ট্রাক্টর আমার ভাইকে নামিয়েছে। ঝুঁকি জেনেও তাদেরকে নামানো হয়েছে। জানা যায়, নিহত কাদেরের বাবার নাম খোরশেদ আলম। রবিনের বাবা জাকির হোসেন পেশায় রিকশা চালক। বাড়িতে থাকাকালীন সময়ে তাদের বিষয়ে জানতে পারেন পরিবারের সদস্যরা।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর তারা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।

নিহত রবিনের বাবা বলেন, আমার ছেলে মারা গেছে। আমার বলার ভাষা নেই। আমি মামলায় যাবো না। অভিযুক্ত সোহেল কন্ট্রাক্টরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা