June 25, 2026, 4:46 am
শিরোনাম:
রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

Reporter Name

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর বাজেট সভায় পৌর এলাকার অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাওসার।
সভায় সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, ওসি (তদন্ত) আবদুল মান্নান, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় যানজট নিরসনে বড় মালবাহী ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ, হকারদের পুনর্বাসনের মাধ্যমে সড়ক দখলমুক্ত রাখা এবং দীর্ঘমেয়াদি ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সংকট সমাধান, পৌর কর বিষয়ে জনমত গ্রহণ, বিনোদন ব্যবস্থার উন্নয়ন, ডাম্পিং ব্যবস্থাপনা, সুইপার কলোনি নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপন এবং রাস্তা উন্নয়নসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা পৌর উন্নয়নে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও সদিচ্ছা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় প্রশাসকের পক্ষ থেকে সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভা শেষে পৌরসভার সচিব মাসউদ মোরশেদ খসড়া বাজেট উপস্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা