November 20, 2026, 9:00 pm
শিরোনাম:
রায়পুরে ফার্মেসি থেকে ওষুধ চুরির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ব্যক্তি লক্ষ্মীপুরজুড়ে নারিকেলের বাম্পার ফলন, ২০০ কোটি টাকার বাজার—শিল্পকারখানা স্থাপনের দাবি রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম রায়পু‌রে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২ রায়পুর থানার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মুসলিম ছাত্রী নিয়ে উধাও হিন্দু প্রভাষক : তোলপাড়

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কলেজপড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) নিয়ে উধাও রয়েছেন দুই সন্তানের জনক প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী নামে এক হিন্দু যুবক। এর আগেও একাধিক নারী কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ ছিলো এই প্রভাষকের বিরুদ্ধে। ছাত্রীর মা গত রবিবার থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি।

এঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (৪ জুন) দুপুরে রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল বলেন, বিধি মোতাবেক কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক ত্রিদীপ পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত ত্রিদীপ পাটোয়ারী ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের প্রভাষক ও নোয়াখালীর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী বিবাহীত। তার দু’টি সন্তান আছে। কয়েকবছর ধরে তিনি কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন এবং ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার প্রথম বর্ষে পড়া অবস্থায় ওই ছাত্রী নুসরাত জাহান নিশু ত্রিদীপ পাটোয়ারীর কাছে প্রাইভেট পড়তেন। এ সুযোগে প্রেমের সম্পর্ক ছাড়ায় নিশু।

২৮ মে কলেজশিক্ষক ত্রিদীপ পাটোয়ারী ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ছাত্রীর মা বাদী হয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগে ছাত্রীর পরিবারের দাবি, প্রথম বর্ষে পড়া অবস্থায় শিক্ষক ত্রিদীপ পাটোয়ারীর ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতেন। প্রাইভেট পড়ানোর সুবাদে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ত্রিদীপ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিম ফারুক মজুমদার বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষককে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা