October 11, 2026, 9:16 am
শিরোনাম:
রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়পুরে মেঘনায় অভিযানে হামলা, ইট-পাথরের আঘাতে শিক্ষা-কর্মকর্তাসহ আহত ৫ মালয়েশিয়ায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে, ১,৭০০ থেকে ২,০০০ রিঙ্গিত রায়পুরে দুর্গাপূজার উপলক্ষে সড়ক সংস্কার ও বিসর্জন ঘাট পরিস্কারের উদ্যোগ রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় রায়পুরে ৪৮ বছর ধরে পল্লী চিকিৎসায় সেবা দিচ্ছেন ভূষণ চন্দ্র দাস লক্ষ্মীপ‌রে ক‌য়েক‌টি দোকা‌নে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান, জ‌রিমান আদায় মোবাইল কোর্ট ৩ প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name

 

সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে উদযাপিত হয়েছে শুভ মহালয়া। এ উপলক্ষে তৃতীয়বারের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতনী সর্বোত্তম (রায়পুর)। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রায়পুরের শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। বিকেল ৪টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহিষাসুর বধ পালা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে দুর্গোৎসবের আবহ তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়া একটি গুরুত্বপূর্ণ তিথি। এর মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে। এদিন অনেকেই প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন। মহালয়াকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনও করা হয়।
সনাতনী সর্বোত্তম এর সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, প্রতি বছর দেবী দুর্গার আগমনী বার্তা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়। রায়পুর পৌর পূজা উদযাপন পরিষদকে আরও সক্রিয় করা এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বাড়বে এবং দুর্গোৎসবকে ঘিরে পারস্পরিক ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা