October 13, 2026, 9:03 pm
শিরোনাম:
রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়পুরে মেঘনায় অভিযানে হামলা, ইট-পাথরের আঘাতে শিক্ষা-কর্মকর্তাসহ আহত ৫ মালয়েশিয়ায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে, ১,৭০০ থেকে ২,০০০ রিঙ্গিত রায়পুরে দুর্গাপূজার উপলক্ষে সড়ক সংস্কার ও বিসর্জন ঘাট পরিস্কারের উদ্যোগ রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা রায়পুরে ১২ জেলে আটক, ৫ হাজার মিটার জাল জব্দ লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরে পৃথক দুটি অভিযানে দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, ভোরবেলা কমলনগরের মতিরহাট মাছঘাটে অভিযান চালানো হয়। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন।
অন্যদিকে, দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী দুটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা