November 3, 2026, 6:35 pm
শিরোনাম:
রায়পুরে ছুরিকাঘাতে তিনজন আহত, হামলাকারী আটক লক্ষ্মীপুরে ডিম ও ফলের আড়ত-দোকানে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রাহাতের পাশে লক্ষ্মীপুর জেলা প্রশাসন রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক রামগতিতে লাইসেন্সবিহীন দুই ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায় লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ছুরিকাঘাতে তিনজন আহত, হামলাকারী আটক

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে জহিদ হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় এক হামলাকারীকে আটক করেছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার পর উত্তর চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং পরে ছুরিকাঘাত করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ওই ব্যক্তি।

এ সময় নাইয়া বাড়ির জাহিদ হোসেনের পেটে ছুরিকাঘাত করা হয়। এছাড়া স্থানীয়ভাবে পরিচিত এবাদুল্লাহ গাজী এবং খোরশেদ নামের আরও দুজন ছুরিকাঘাতে আহত হন। খোরশেদের হাতের বাহুতে আঘাত লাগে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

আহত জহিদ ও খোরশেদকে উন্নত চিকিৎসার জন্য রায়পুরে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কারণ এবং আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা